তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যের প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
/ Feb 02, 2026

তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যের প্রতিনিধি দলের প্রতি কৃতজ্ঞতাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

পাকিস্তানের হামলায় জম্মু ও কাশ্মীরের সীমান্ত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়াতে ওই এলাকা পরিদর্শনে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের ৫ সদস্যের প্রতিনিধি দল। জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী একাধিক এলাকায় গিয়েছেন তারা। ওই প্রতিনিধি দলে আছেন ডেরেক ও’ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, মানসরঞ্জন ভুঁইঞা, সাগরিকা ঘোষ এবং মমতাবালা ঠাকুর। ২১ মে থেকে ২৩ মে পর্যন্ত শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরির বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তৃণমূলের প্রতিনিধিরা। জম্মুতে তৃণমূল কংগ্রেসের এই ৫ সদস্যের প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে এবার প্রশংসায় পঞ্চমুখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে এদিন মুখ্যমন্ত্রী লেখেন, ”সম্প্রতি সীমান্তবর্তী পুঞ্চ এবং রাজৌরি জেলা পরিদর্শনে গিয়েছেন আমাদের ৫ সদস্যের প্রতিনিধিদল। তাদের এই প্রচেষ্টার জন্য আমি তাঁদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। তাঁরা সেখানে শোকাহত পরিবারগুলির সাথে দেখা করেছেন, তাদের এই দুঃসময়ে শোক ভাগ করে নিয়েছেন এবং এই সময়ে তাঁদের পরিবারকে সান্ত্বনা ও সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন। প্রতিনিধিদলটি রাজৌরির সরকারি মেডিকেল কলেজ পরিদর্শন করে আহত এবং চিকিৎসাধীনদের খোঁজখবর নিয়েছেন। তারা উপস্থিত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং তাদের নিরলস সেবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এমন এক সঙ্কটের মুহূর্তে, জনগণের সবচেয়ে বেশি যা প্রয়োজন তা হল পাশে থাকার শক্ত হাত, এবং আমি আমাদের প্রতিনিধিদলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তারা সঠিক কাজ করেছেন। এই পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে যে জনপ্রতিনিধি হিসেবে, আমরা সর্বদা জনগণের প্রয়োজনের সময় তাদের পাশে থাকব।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।