তৈরী হচ্ছে বেড, কোভিডের মাত্রা বাড়ছে রাজধানীতে?
/ Feb 02, 2026

তৈরী হচ্ছে বেড, কোভিডের মাত্রা বাড়ছে রাজধানীতে?

বিশ্বজুড়ে মাথা চাড়া দিচ্ছে করোনা। দিল্লি সরকার শুক্রবার কোভিড -১৯ রোগ সম্পর্কিত একটি নির্দেশিকা জারি করেছে। হাসপাতালগুলিতে বেড, অক্সিজেন, ওষুধ এবং ভ্যাকসিন যাতে যথাযথভাবে পাওয়া যায় সেটা নিশ্চিত করার জন্য বলা হয়েছে নির্দেশিকায়। শুক্রবার দিল্লির স্বাস্থ্যমন্ত্রী পঙ্কজ সিং জানিয়েছেন শহরে ২৩ টি নতুন কোভিড আক্রান্তের খবর পাওয়া গেছে। সব বিষয়টি খতিয়ে দেখা হবে।

চিন, থাইল্যান্ড ও সিঙ্গাপুরের মতো দেশগুলোতে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি হয়েছে এবং তার ফলেই এই সতর্কতা জারি করা হয়েছে। সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠানকে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য সমস্ত কোভিড-১৯ পজিটিভের নমুনা লোক নায়ক হাসপাতালে পাঠাতে বলা হয়েছে।হাসপাতালগুলোকে পর্যাপ্ত বেড, অক্সিজেন, অ্যান্টিবায়োটিক, অন্যান্য ওষুধ ও টিকা যথাযথ রয়েছে কি না নিশ্চিত করতে হবে। ভেন্টিলেটর, বাই-প্যাপ, অক্সিজেন কনসেনট্রেটর এবং পিএসএ-র মতো সমস্ত সরঞ্জাম অবশ্যই কার্যকর অবস্থায় রাখতে বলা হয়েছে। দিল্লি রাজ্য স্বাস্থ্য ডেটা ম্যানেজমেন্ট পোর্টালে আপডেট করতে হবে।

বুধবার সারা দেশে মোট ২৫৭ জনের সংক্রমণ ধরা পড়েছে। মহারাষ্ট্রে ৫৬ জন এবং তামিলনাড়ুতে ৬৬ জন কোভিড আক্রান্ত হয়েছেন। সংক্রমণ ধরা পড়েছে পুদুচেরি, দিল্লি, গুজরাট, রাজস্থান, সিকিম, হরিয়ানা, কর্ণাটক ও পশ্চিমবঙ্গেও। শুক্রবার কেরলের স্বাস্থ্যমন্ত্রী জানান, মে মাসে রাজ্যে ২৭৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন। কোট্টায়ামে ৮২, তিরুবনন্তপুরমে ৭৩, এর্নাকুলামে ৪৯, পাথানামথিট্টায় ৩০ জন এবং ত্রিশূরে ২৬ জন আক্রান্ত হয়েছেন।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।