সরকারি প্রতিষ্ঠানে তল্লাশি অভিযান, সুপ্রিম কোর্টে ভর্ৎসিত ইডি
/ Feb 02, 2026

সরকারি প্রতিষ্ঠানে তল্লাশি অভিযান, সুপ্রিম কোর্টে ভর্ৎসিত ইডি

তামিলনাড়ুর সরকারি প্রতিষ্ঠানে তল্লাশির ঘটনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে (ইডি) ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার ভারতের প্রধান বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ নিন্দা করে জানিয়েছে, কেন্দ্রীয় এই সংস্থা তামিলনাড়ু স্টেট মার্কেটিং কর্পোরেশনের (তাসম্যাক) সদর দফতরে তল্লাশি চালিয়ে নিজেদের সব সীমা অতিক্রম করেছে। শুধু তাই নয়, সংবিধান লঙ্ঘন করেছে।

তাসম্যাকের আধিকারিকরা মদের বোতলের দাম বেশি নিচ্ছেন, টেন্ডারের কারচুপি করছেন এবং ঘুষ নিচ্ছেন এমন অভিযোগ প্রকাশ্যে আসার পর তল্লাশি অভিযান করে ইডি। তার ফলেই ১,০০০ কোটি টাকার বেশি আর্থিক অনিয়ম হয়েছে বলে জানানো হয়। এরপরেই ৬ মার্চ থেকে ৮ মার্চ তাসম্যাকের সদর দফতরে তল্লাশি চালায় ইডি। মানি লন্ডারিং প্রতিরোধ আইন বা পিএমএলএ-এর অধীনে দশটি জায়গায় তল্লাশি চালানো হয়েছে এবং ইডি দাবি করেছে যে টেন্ডার প্রদানের সময় প্রতারণা হয়েছে এমন ‘কারচুপি করা তথ্য’ পাওয়া গেছে।

তামিলনাড়ুর ডিএমকে সরকারের তরফে এই ঘটনার পর অভিযোগ করা হয়, ইডির এই তল্লাশি বেআইনি। তামিলনাড়ু সরকার ইডির অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মাদ্রাস হাইকোর্টে মামলা করে। তবে সেখানে মামলা খারিজ হয়ে যাওয়ায় সুপ্রিম কোর্টে যায় মামলা। আর সেখানে শীর্ষ আদালতের তোপের মুখে পড়ে ইডি। শুনানির সময় ভারতের প্রধান বিচারপতি গাভাই প্রশ্ন তোলেন কীভাবে কর্পোরেশনের বিরুদ্ধে এই তল্লাশি অভিযান হতে পারে? কর্পোরেশনের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সব সীমা অতিক্রম করে যাচ্ছে। প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চ ইডিকে এদিন বলে, “কোন বিশেষ ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে পারেন… কিন্তু কর্পোরেশন? ইডি সমস্ত সীমা অতিক্রম করছে! নোটিশ জারি করুন, ছুটির পরে ফেরতযোগ্য।” শীর্ষ আদালত ওই প্রক্রিয়ার উপরে স্থগিতাদেশ দিয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।