কলকাতায় রাস্তায় তরুণীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগ তালতলা থানার অন্তর্গত লেনিন সরণীর কাছে একটি স্কুলের কাছে। মঙ্গলবার সন্ধ্যা সাতটা নাগাদ এই ঘটনা হয়েছে বলে জানা গিয়েছে। তরুণী টিউশনি করিয়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় এক যুবক তাকে অনুসরণ করছিলেন। তরুণীর সন্দেহ হতেই দাঁড়িয়ে প্রশ্ন করেন। এরপরেই ওই যুবক তার উপর চড়াও হয়। অভিযুক্ত যুবক ওই তরুণীর শরীর স্পর্শ করে, তাঁর হাত ধরে টানাটানি করে ও তার হাত মুচড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। ওই তরুণীকে ডাক্তারি পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
জানা গিয়েছে অভিযুক্ত যুবক টিটাগড়ের বাসিন্দা। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসেছিলেন। যুবক পালানোর আগেই তাকে ধরে ফেলে স্থানীয়রা। কেন এই কাণ্ড ঘটনাোর চেষ্টা করছিল সেটাই দেখা হচ্ছে। ওই যুবককে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দিয়েছে।










