''প্রায় ২০ বছর উত্তরবঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি'': হর্ষ নেওটিয়া
/ Feb 02, 2026

”প্রায় ২০ বছর উত্তরবঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি”: হর্ষ নেওটিয়া

উত্তরবঙ্গ বাণিজ্য সম্মেলন করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষুদ্র ও কুটির শিল্প ছাড়াও পর্যটন, ফুড প্রসেসিং, চা শিল্পের উপর বিশেষ করে নজর দেওয়ার বিষয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানে আজ উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি হর্ষ নেওটিয়া।

শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে বাংলার উন্নয়নের খতিয়ান তুলে ধরে এদিন হর্ষ নেওটিয়া বলেন, ”প্রায় ২০ বছর উত্তরবঙ্গে কাজ করার সুযোগ পেয়েছি। উত্তরায়ণ আমার প্রথম প্রজেক্ট, পঙ্কজ চ্যাটার্জি সেই সুযোগ দিয়েছিলেন। আজ রুদ্র এখানে আছে। সেই প্রকল্পে হাসপাতাল করেছি, মকাইবাড়ি চা বাগানে হোটেল করার সুযোগ হয়েছে। আমি বিশ্বাস করি শেষ ২০ বছরে অনেক সুযোগ দেখেছি ও সেটা ক্রমশঃ বাড়ছে। প্রথমে যখন এসেছিলাম একদিন অন্তর ১টা করে প্লেন চলত এখন প্রচুর ফ্লাইট চলে। এখানে দিনে ৫০ ৬০ প্লেন আসার সুযোগ আছে। পাঁচটি পাঁচতারা হোটেল আসছে শিলিগুড়িতে। আমাদেরও প্রজেক্ট আছে। এছাড়া আমাদের ১৫ হাজার কোটি টাকার ইনভেস্টমেন্ট প্ল্যান আছে আগামী ৫ বছরে। দিদির থেকে সহযোগিতা ও মানুষের আশীর্বাদ পেয়েছি। আপনারা আশীর্বাদ না করলে প্রজেক্ট সফল হবেনা। আমি খুবই আশাবাদী বেঙ্গল নাম্বার ওয়ান স্টেট্ একসময় ছিল আবার আমরা সেই জায়গায় পৌঁছব।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।