''আন্দোলন কখনও উগ্র হয় না, হিংস্র হয় না'' তোপ অভিষেকের
/ Feb 01, 2026

”আন্দোলন কখনও উগ্র হয় না, হিংস্র হয় না” তোপ অভিষেকের

সোমবার দিল্লি যাওয়ার সময়ে শিক্ষক আন্দোলন নিয়ে মুখ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ”কোনও ভাবেই চাই না এই আন্দোলনকে রাজনৈতিক রঙে রাঙানো হোক। কিন্তু আন্দোলনকারীদের কাছে অনুরোধ, আন্দোলন যেন হিংসাত্মক না হয়।”

বিকাশ ভবনের সামনে পুলিশের লাঠিচার্জ নিয়ে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ”আমি কিছু ফুটেজ দেখেছি। কাউকে দায়ী করছি না। জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হয়েছে। আন্দোলন কখনও উগ্র হয় না, হিংস্র হয় না। গান্ধীজি অহিংসার কথা বলেছিলেন”। দিল্লিতে তাঁদের প্রতিবাদের প্রসঙ্গ তুলে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ”আমরা ১০০ দিনের কাজ নিয়ে দিল্লিতে আন্দোলন করেছি। বাংলা থেকে ১০ হাজার জন গিয়েছিল। আমাদের মতো জনপ্রতিনিধিদের, মহিলা জনপ্রতিনিধিদের এবং আদিবাসী জনজাতির প্রতিনিধিদের চুলের মুঠি ধরে বের করে দেওয়া হয়েছিল। আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি। পরের দিন রাজভবনের সামনে এসে ধরনা দিয়েছি। আন্দোলন করার অধিকার সকলের রয়েছে। কিন্তু আন্দোলের নামে বলপ্রয়োগ করে কোনও সরকারি সম্পত্তি নষ্ট করে, গেট ভেঙে, জোর জবরদস্তি করলে আন্দোলনের সারমর্ম নষ্ট হয়ে যায়।”

রাজ্য সরকারের বিষয়ে স্পষ্ট করেই তিনি জানান, ”রাজ্য সরকার নিজের অবস্থান স্পষ্ট করেছে। এই মামলাটি এখনও বিচারাধীন। বিচার ব্যবস্থার উপর ভরসা রাখুন, আজ নয় কাল বিচার হবেই। আমার দৃঢ় বিশ্বাস।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।