হায়দরাবাদের হুতলে আগুন, মৃত শিশু ও মহিলা সহ ১৭
/ Mar 16, 2026

হায়দরাবাদের হুতলে আগুন, মৃত শিশু ও মহিলা সহ ১৭

হায়দরাবাদের চারমিনারের কাছে গুলজার হাউসের বহুতলে আগুন লেগে কমপক্ষে ১৭ জনের মৃত্যু হয়েছে। প্রথমে আট জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। বহুতলে বাকি আরও অনেকেই আটকে আছেন। তাঁদের উদ্ধারে প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণের জন্য সিনিয়র আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। পরে জানা গিয়েছে, ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সাত বছরের একটি মেয়ে এবং বেশ কয়েকজন মহিলা সহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত না হলেও, শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। দমকল বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, সকাল ৬.৩০ নাগাদ তারা একটি ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছন। এগারোটি দমকল ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে এবং আহতদের হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সকাল সাড়ে ৬টা নাগাদ ফোন আসে তারপর তাঁরা ঘটনাস্থলে যান। অনেকেই অচেতন অবস্থায় ছিল। স্থানীয় বিভিন্ন হাসপাতালে তাঁদের নিয়ে যাওয়া হয়। আগুনের ফলে ১৭ জনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রকৃত সংখ্যা কত সেটা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। মৃতদের মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। স্থানীয়দের তরফে আঙ্গুল তোলা হচ্ছে প্রশাসনের দিকেই। হায়দরাবাদ যেহেতু উন্নতমানের একটি শহর তাই পুলিশ, পুরসভা, দমকল ও বিদ্যুৎ দফতরকে আরও দায়িত্বশীল হওয়া উচিত বলেই তারা মনে করছে। এখানে দমকল বিভাগের কাছে পর্যাপ্ত সরঞ্জাম নেই বলেও অভিযোগ উঠেছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।