পুলিশের বিরুদ্ধে বিকাশ ভবনের সামনে আন্দোলনকারী চাকরিহারা শিক্ষকদের অভিযানে লাঠিচার্জ করার অভিযোগ উঠেছে । ঘটনায় আহত একাধিক আন্দোলনকারী। পুলিশ করা হয়েছে বাধ্য হয়ে ন্যুনতম বলপ্রয়োগ করেছে তারা। আন্দোলনকারীদের বিরুদ্ধে আইন ভাঙার অভিযোগও তুলেছে তারা। প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী পাশে থাকা সত্ত্বেও, কেন এত তীব্র আন্দোলন? এবার মুখ খুললেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায়।
তিনি বলেন, “পুলিশ আর একটু সংবেদনশীল হলে পারত। তবে তালা ভেঙে যেভাবে ভিতরে ঢোকা হয়েছে, যেভাবে গেট ভেঙে দেওয়া হয়েছে, তা আমি সমর্থন করতে পারি না। মুখ্যমন্ত্রী নিজে চাকরিহারাদের পাশে রয়েছেন”
প্রসঙ্গত, বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়েছেন, আগামী ৯ জুন বিধানসভা অচল করে দেওয়া হবে। এর উত্তরে স্পিকার বলেন, “আগে ৯ তারিখ আসুক, তারপর দেখা যাবে।”










