‘৯ জুন বিধানসভা অচল করার দায়িত্ব আমাদের’: শুভেন্দু
/ Feb 01, 2026

‘৯ জুন বিধানসভা অচল করার দায়িত্ব আমাদের’: শুভেন্দু

বিক্ষোভরত চাকরিহারাদের সঙ্গে দেখা করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানিয়ে দিলেন ৯ জুন এই ইস্যুতে বিধানসভার অচল করবেন তাঁরা। শুভেন্দু বলেন, “৯ জুন বিধানসভা অচল করে দেওয়ার দায়িত্ব আমাদের। আপনাদের দাবি যুক্তিসঙ্গত। আপনারা জিতবেন। যা যা সহযোগিতা চান, আমরা করব। রাজনীতির ঊর্ধ্বে গিয়ে লড়ব।”

বৃহস্পতিবার দিনভর উত্তপ্ত ছিল করুণাময়ী চত্বর। চাকরিহারাদের বিকাশভবন ‘দখল’, এরপর সেখানে সব্যসাচী দত্তের অনুগামীদের সঙ্গে দ্বন্দ্ব, সন্ধ্যায় বিকাশভবনের কর্মীদের বাইরে বেরোতে না দিয়ে আন্দোলন-বিক্ষোভ, শেষমেশের পুলিশি ‘লাঠিচার্জ। চাকরিহারাদের ওপর লাঠিচার্জের অভিযোগে ইতিমধ্যেই হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয়েছে। কলকাতা পুলিশ যদিও জানিয়েছে বাধ্য হয়েই লাঠিচার্জ করতে হয়েছে পুলিশকে। হঠাৎ এর মধ্যে শুক্রবার সন্ধ্যায় বিকাশভবনে আন্দোলনরত চাকরিহারাদের সঙ্গে দেখা করতে যান শুভেন্দু অধিকারী।

তিনি বলেন, “আমি আপনাদের পাশে দাঁড়াতে এখানে এসেছি। বক্তব্য রাখার জন্য আসিনি। আমাদের সবাইকে যে বলতে হবে তা নয়। আমরা আপনাদের মঞ্চে এসে দায়িত্ব কর্তব্য বলব। আমরা যদি মনে করি অন্যায় হচ্ছে, আপনাদের দাবির যুক্তিসঙ্গত আছে, তাহলে আপনাদের দাবিকে সমর্থন করব। সহযোগিতা করে মন থেকে আছি। মুখে নয়।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।