ম্যাক্সওয়েলের সঙ্গে বিয়ে নিয়ে কি বললেন প্রীতি
/ Feb 01, 2026

ম্যাক্সওয়েলের সঙ্গে বিয়ে নিয়ে কি বললেন প্রীতি

সোশ্যাল মিডিয়ার যুগে ইন্সটা যখন হট এন্ড হ্যাপেনিং তখন সেখানেই ফ্যানের বিভিন্নরকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে অনেক সেলিব্রিটিকেই। তেমনি একজন ফ্যান এবার প্রীতি জিন্টাকে প্রশ্ন করে বসলেন ”ম্যাম ম্যাক্সওয়েলের সঙ্গে আপনার বিয়ে হয়নি বলে কি উনি আপনার টিমে ভালো করে খেলতেন না?” এড়িয়ে যেতেই পারতেন এই প্রশ্ন কিন্তু দিয়েছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, ”আপনি কি পুরুষ টিম মালিকদের একই প্রশ্ন করতেন? নাকি শুধু বৈষম্যের কারণে একজন মহিলাকেই এমন প্রশ্ন করা যায়? আমার কোনও ধারণা ছিল না একজন মহিলার পক্ষে কর্পোরেট দুনিয়ায় অস্তিত্ব রক্ষা করা কতটা কঠিন, ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার আগে। আমার মনে হয়, আপনি মজা করে প্রশ্নটা করেছেন। কিন্তু ভালো করে প্রশ্নটার দিকে তাকিয়ে দেখুন আর বোঝার চেষ্টা করুন, আপনি ঠিক কী বলতে চাইছেন। আপনি যদি বোঝেন যে ঠিক কী বলতে চাইছেন, তা হলে বুঝবেন, বিষয়টা মোটেই কাম্য নয়! আমার মনে হয় গত ১৮ বছর আমি যোগ্যতার সঙ্গে কাজ করেছি। তাই আমি যে সম্মানটা অর্জন করেছি, সেটা আমাকে দিন। জেন্ডার বায়াস বন্ধ করুন।”

প্রেম বা বিয়ের প্রসঙ্গ তুলে বলিউডের নায়িকাদের এরকম হেনস্থা করার ঘটনা এই প্রথম নয়। বলিউডের নায়কদের দিকে এমন মন্তব্য অনেক কম আসে সোশ্যাল মিডিয়াতে। তবে প্রীতির এমন প্রতিবাদে তাঁর অনুরাগীরা খুশি।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।