‘নয়া শিক্ষানীতি গ্রহণে বাধ্য করা যাবে না রাজ্যকে’, মামলা খারিজ করে নির্দেশ সুপ্রিম কোর্টের
/ Feb 02, 2026

 ‘নয়া শিক্ষানীতি গ্রহণে বাধ্য করা যাবে না রাজ্যকে’, মামলা খারিজ করে নির্দেশ সুপ্রিম কোর্টের

তামিলনাড়ু, বাংলা ও কেরল এখনও নিজেদের অভিযোগে অনড় কেন্দ্রের নয়া শিক্ষানীতি মানতে । এই পরিস্থিতিতে আইনজীবী জিএস মণি আদালতে একটি মামলা দায়ের করেন ।

কেন্দ্রর শিক্ষানীতি নিয়ে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের । নতুন শিক্ষানীতি যে কারওর উপর জোর করে চাপানো যাবে না, সেই কথাটাই মনে করিয়ে দিয়েছে শীর্ষ আদালত । এদিন কেন্দ্রের নয়া জাতীয় শিক্ষানীতি বাস্তবায়ন করার বিষয়ে কোনও রাজ্যকে বাধ্য করা যাবে না বলে জানিয়েছে বিচারপতি জেবি পারদিওয়াল ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ ।

নতুন শিক্ষানীতির আওতায় থাকা তিন ভাষা নীতি ঘিরে তৈরি অসন্তোষ অবিজেপি শাসিত রাজ্যগুলির । বিরোধিতা করেছে বাংলাও। শিক্ষানীতির মাধ্যমে অহিন্দি রাজ্যগুলির উপর জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া হচ্ছে। এই নয়া শিক্ষানীতি লাগু হলেও তামিলনাড়ু, বাংলা ও কেরল এখনও নিজেদের অভিযোগে অনড়।

এদিন এই আবেদন খারিজ করে দেয় দেশের শীর্ষ আদালতের বিচারপতি জেবি পারদিওয়াল ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ। এরপর সংবিধানের ৩২ নং অনুচ্ছেদের কথা উল্লেখ করে আদালত জানায়, জাতীয় শিক্ষানীতি গ্রহণ করার জন্য কোনও রাজ্যকে বাধ্য করা যেতে পারে না। কিন্তু রাজ্যের কোনও পদক্ষেপ যদি সেই রাজ্যের নাগরিকদের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে, সেক্ষেত্রে আদালত জনস্বার্থে হস্তক্ষেপ করতে পারে

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।