লাল কেল্লার দখল চেয়ে মহিলার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
/ Feb 02, 2026

লাল কেল্লার দখল চেয়ে মহিলার আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট

সোমবার সুপ্রিম কোর্ট সুলতানা বেগম নামের মহিলার দায়ের করা আবেদন খারিজ করে দিয়েছে। মহিলা নিজেকে মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরের বংশধর বলে দাবি করেছিলেন এবং লাল কেল্লার দখল চেয়েছিলেন। মহিলার আবেদনকে সম্পূর্ণ ভ্রান্ত ধারণার আখ্যা দিয়ে দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি পিভি সঞ্জয় কুমারের বেঞ্চ জানায়, ”শুধু লালকেল্লা কেন? ফতেপুর সিক্রিই বা নয় কেন? এগুলিকে ছেড়ে দিচ্ছেন কেন?” আবেদন সম্পূর্ণ ভুল ধারণার ওপর ভিত্তি করা এবং আদালত সেটা খারিজ করে দিচ্ছে বলেই জন্য বেঞ্চ।

১৩ই ডিসেম্বর ২০২৪ দিল্লির লাল কেল্লার দখল চেয়ে সুলতানা বেগমের আবেদন আগেই খারিজ করে দিয়েছিল দিল্লি হাইকোর্ট। তিনি নিজেকে বাহাদুর শাহ জাফর দ্বিতীয়ের প্রপৌত্রীর বিধবা হিসেবে দাবি করে এই আবেদন করেছিলেন। তবে আদালত মনে করেছিল আবেদনটি অনেক দেরিতে করা হয়েছে এবং যথোপযুক্ত সময়সীমা অতিক্রম করেছে, তাই সেটা খারিজ করা হয়েছে। এর আগে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিভু বাখরু এবং বিচারপতি তুষার রাও গেদেলার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ ২০২১ সালের ডিসেম্বরে সুলতানা বেগমের আবেদন খারিজ করে দিয়েছিল। আবেদনকারী যুক্তি দিয়েছিলেন ১৮৫৭ সালে প্রথম স্বাধীনতা যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার পরিবারকে তাদের সম্পত্তি থেকে বঞ্চিত করেছিল। এরপর বাহাদুর শাহ জাফরকে নির্বাসিত করা হয়েছিল এবং মুঘলদের থেকে লাল কেল্লা দখল করা হয়েছিল। বেগম একক বিচারকের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আবেদন করলে তখন দিল্লি হাইকোর্টের ডিভিশন বেঞ্চও তার আবেদনটি খারিজ করে দেয় কারণ তিনি দুই বছরেরও পরে আবেদন জানিয়েছিলেন যা স্বাভাবিক নিয়ম বিরুদ্ধ।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।