কোন মেট্রো স্টেশনের নাম বদল? নতুন নাম জমা পড়ল নবান্নে
/ Feb 02, 2026

কোন মেট্রো স্টেশনের নাম বদল? নতুন নাম জমা পড়ল নবান্নে

শহরজুড়ে মেট্রো সম্প্রসারণের কাজ চলছে। এদিকে চারটি মেট্রো স্টেশনের (metro station) নাম বদল করার প্রস্তাব উঠেছে। ইতিমধ্যেই এই বিষয়ে প্রস্তাব জমা পড়েছে নবান্নে।

নবান্ন সূত্রে খবর, সেন্ট থমাস স্কুল কর্তৃপক্ষের তরফে খিদিরপুর মেট্রো স্টেশনের নাম সেন্ট থমাস স্কুল খিদিরপুর অথবা খিদিরপুর সেন্ট থমাস স্কুল করার প্রস্তাব এসেছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে ভিআইপি রোড/তেঘরিয়া স্টেশনের নাম হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর স্টেশন রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। সঙ্গ দিয়েছে শ্রীধাম ঠাকুরনগর, ঠাকুরবাড়ি এবং তেঘরিয়ার রেবতী রঞ্জন রায়। হাওড়া ময়দান, এসপ্ল‌্যানেড, শিয়ালদা, মহাকরণের মধ্যে যে কোনও একটি স্টেশনের নাম অমরশিল্পী কিশোর কুমারের নামে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে মেট্রোর চিফ অপারেশন ম্যানেজারের পক্ষ থেকে ‘জয়হিন্দ’ স্টেশনের নাম জয়হিন্দ বিমানবন্দর রাখার প্রস্তাব এসেছে। দুটি মেট্রো রুট সংযোগ করতে চলেছে এটি। এক, নোয়াপড়া চলে যাবে ও দুই যাবে কবি সুভাষ বা নিউ গড়িয়া। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এরপর থেকে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। তাই এই স্টেশনের নাম জয়হিন্দ বিমানবন্দর রাখার প্রস্তাব এসেছে। জানা গিয়েছে, মাটির নিচে এটি এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন। খুব সহজেই লাগেজ মেট্রোর প্ল্যাটফর্ম পর্যন্ত টেনে আনার সুবিধা থাকবে। পরিবহণ দফতরের কাছে এই প্রস্তাব জমা পড়েছে। তবে আপাতত চারটি মেট্রো স্টেশনের নাম বদল প্রস্তাবের স্তরে আছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।