চুরির গয়না কিনে নকশালবাড়িতে গ্রেফতার বিজেপি নেতা
/ Feb 02, 2026

চুরির গয়না কিনে নকশালবাড়িতে গ্রেফতার বিজেপি নেতা

চুরির দায়ে বিজেপি নেতা। নকশালবাড়ি থানার পুলিশ একটি মন্দির থেকে সোনার গয়না চুরির অভিযোগ পেয়ে তদন্তে নেমে শুক্রবার রাতে ওই বিজেপি নেতা সহ আরও একজনকে গ্রেফতার করে। ১৪ এপ্রিল নকশালবাড়ির দয়ারামজোতের চড়ক পুজোর মন্দির থেকে উধাও হয়ে যায় একটি সোনার চেন। চড়ক পুজোর কমিটির পক্ষ থেকে নকশালবাড়ি থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়। তদন্তে নেমে মধ্য কোটিয়াজোতের বাসিন্দা বাসুদেব পালের খবর পায় পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করতেই স্বর্ণব্যবসায়ী বিজেপি নেতা শ্যামল রায়ের নাম প্রকাশ্যে আসে। এরপরেই পুলিশ নকশালবাড়ি স্টেশন মোড়ে অভিযানে নেমে শ্যামলের থেকে চুরি যাওয়া ৫ গ্রাম ওজনের সোনার ওই চেন উদ্ধার করে।

এক ভক্ত সোনার চেনটি দান করেছিলেন। চলতি বছরে চড়ক মেলায় সেটা প্রতিমার গলায় পরিয়ে দেওয়া হয়েছিল। মেলা শেষ হওয়ার পর থেকেই চেনটি আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপর নকশালবাড়ি থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়।
ধৃত শ্যামল রায় বিজেপির নকশালবাড়ি মণ্ডলের প্রাক্তন সাধারণ সম্পাদক। যে দল ধর্মীয় আবেগ নিয়ে চলে সেই দলের লোক মন্দির থেকে চুরি যাওয়া অলঙ্কার কিনেছে শুনেই রাজনৈতিক তরজা তুঙ্গে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।