কসবায় সিপিএমের পার্টি অফিস
/ Feb 02, 2026

কসবায় সিপিএমের পার্টি অফিস

কসবার (Kasba) ৯১ নম্বর ওয়ার্ডের সিপিএমের এরিয়া কমিটির দফতরে শনিবার রাতে কমিটির বৈঠক চলাকালীন কথাকাটাকাটি থেকে হঠাৎ করেই শুরু হয় হাতাহাতি। একটা সময়ের পর ঘটনা এমন জায়গায় গিয়ে দাঁড়াল যে সেখানে কারও হাতে সেলাই পড়ল, আবার কারও কপালে ব্যান্ডেজ। এটা এর আগেও কসবার সিপিএমের এই এরিয়া কমিটির বৈঠকে অশান্তির ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে বৈঠকে অশান্তির মধ্যেই এক সিপিএম নেতা হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে পড়েন। ২০ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। জানা গিয়েছে, এদিন রাতেও সেই সিপিএম নেতার হাতেই কামড় পড়েছে।

এদিন বৈঠকে উপস্থিত ছিলেন ৬৭ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা সিপিএমের কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য দীপু দাস যদিও তিনি কোনভাবেই ঘটনার বিষয়ে মুখ খোলেন নি। দলের উচ্চতর কমিটির অনেক নেতা ঘটনার কথা শুনে ক্ষুব্ধ হলেও অনেকেই বিন্দুমাত্র বিস্মিত নন। জানা গিয়েছে, আগেও জাঙ্গিপাড়ায় জেলা সম্মেলনে এমন গন্ডগোল হয়েছিল, সম্মেলন মঞ্চে প্রবীণ নেতা নির্মল মুখোপাধ্যায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছিলেন। কয়েক দিন বাদে তাঁর মৃত্যুও হয় হাসপাতালে। যেখানে পাখির চোখ ২৬ এর ভোট সেখানে এর মধ্যেই নগ্নভাবেই প্রকাশ্যে এসেছে কমরেডদের দলীয় কোন্দল। তবে প্রবীণ নেতাদের নিজেদের মধ্যে এভাবে হাতাহাতি ও রক্তারক্তির ফল যে ভোটবাক্সে পড়তে চলেছে এই বিষয়ে সন্দেহ নেই।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।