লাহোর বিমানবন্দরে ভয়াবহ আগুন
/ Feb 01, 2026

লাহোর বিমানবন্দরে ভয়াবহ আগুন

পাকিস্তানের লাহোরে (Lahore) আল্লামা ইকবার আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার সকালে আগুন। বিমানবন্দরের প্রায় সব বিমান বাতিল করতে হয়েছে। পাক সেনার একটি বিমান অবতরণের সময়ে তার চাকায় আগুন ধরে যায়। আগুন নিমেষের মধ্যেই অনেকটা ছড়িয়ে পড়ে। সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে রানওয়ে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল। শনিবারের ঘটনায় হতাহতের কোনও খবর নেই। পাক বায়ুসেনার এই বিমানের চাকায় অবতরণের সময়ে আগুন ধরে যায়। আগুন দেখে দমকলে খবর দেন বিমানবন্দর কর্তৃপক্ষ। জ্বলন্ত চাকা নিয়েই বিমানটি অবতরণ করে। কী ভাবে এই ঘটনা ঘটল, খতিয়ে দেখা হচ্ছে।

ইতিমধ্যেই লাহোর বিমানবন্দরের একাধিক ছবি এবং ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে। দেখা যাচ্ছে, ধোঁয়ায় ঢেকে গিয়েছে বিমানবন্দরের বিস্তীর্ণ অংশ। যাত্রীরা সকলেই আতঙ্কিত। দমকল আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ধোঁয়ার পরিমাণ এতটাই বেশি যে, দৃশ্যমান্যতা নেই বললেই চলে। শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। তবে ধোঁয়া রয়েছে। বিমান পরিষেবা কখন স্বাভাবিক হবে সেটা জানানো যায় নি। যাত্রীরা বেশ সমস্যায় পড়েছেন। বিমানবন্দর থেকে ঘোষণা করা হয়েছে, আপাতত কোনও বিমান ছাড়বে না। যে বিমানগুলি লাহোরে নামার কথা ছিল, সেগুলি অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।