বাংলার নিহত ৩ জনের পরিবারকে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে, নিহতের নাম ঘোষণা মুখ্যমন্ত্রীর
/ Feb 02, 2026

বাংলার নিহত ৩ জনের পরিবারকে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে, নিহতের নাম ঘোষণা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার পহেলগাঁওয়ে পর্যটকদের ওপর এলোপাথাড়ি গুলি চালিয়েছে জঙ্গিরা। পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে। কয়েক দিন আগেই পাকিস্তান থেকে ৫-৬ জন জঙ্গি কাশ্মীরে এসেছিল। হামলার আগে বেশ কয়েকবার ঘটনাস্থল রেইকি করে তারা। জঙ্গিরা সকলেই ছিল ভারতীয় সেনার পোশাকে। এই ঘটনায় ২৮ জন নিহতের মধ্যে রয়েছেন বাংলার ৩ জন। ছুটি কাটাতে গিয়ে মর্মান্তিক পরিণতির শিকার হয়েছেন তারা।

এই মর্মে মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ”শেষ পাওয়া তথ্য অনুসারে, দুর্ভাগ্যজনক এই কাশ্মীরের হামলায় আমাদের রাজ্যের ৩ জন ব্যক্তি প্রয়াত। দিল্লি বিমানবন্দরে আমাদের প্রশাসন নিহতদের পরিবারের সদস্যদের সাহায্য করবে এবং তাদের কলকাতায় পরবর্তী যাত্রায় সহায়তা করার জন্য সবরকম ব্যবস্থা করা হচ্ছে। আজ রাত ৮.৩০ নাগাদ বিমানটি কলকাতায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। দিল্লিতে আমাদের আধিকারিক পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করছে। আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ বিষয়টির ওপর নজর রাখছি এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাতে হাত মিলিয়ে কাজ করছেন। আমরা সকলেই এক ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি।”

এরপরেই মুখ্যমন্ত্রী নিহতদের নাম ঘোষণা করে লেখেন, ”আমাদের রাজ্যের নিহতরা হলেন: বিতান অধিকারী (বৈষ্ণবঘাটা, কলকাতা), সমীর গুহ (সখের বাজার, কলকাতা), এবং মনীষ রঞ্জন (ঝালদা, পুরুলিয়া)। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য কোনও শব্দই যথেষ্ট নয়, তাদের প্রতি আমার সমবেদনা থাকছে। আমরা তাদের পরিবারের পাশে আছি।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।