পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে গুলি জঙ্গিদের, বাড়ছে মৃতের সংখ্যা
/ Mar 16, 2026

পহেলগাঁওয়ে পর্যটকদের লক্ষ্য করে গুলি জঙ্গিদের, বাড়ছে মৃতের সংখ্যা

আজ জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় পর্যটকদের উপর হয়ে গেল ভয়াবহ জঙ্গিহামলা। মঙ্গলবার পর্যটকদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় জঙ্গিরা। এর ফলে ২৭জন পর্যটক আহত হয়েছেন। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ইতিমধ্যেই আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বেশ কয়েক জন পর্যটক ট্রেকিং করার সময় তাঁদের উপর হামলা চালানো হয়। মনে করা হচ্ছে পর্যটকদের ভিড়ে মিশে ছিল জঙ্গিরা। ঘটনার পরই সেনা এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। জঙ্গিদের খোঁজে তল্লাশি চলছে। আহতদের মধ্যে তিন স্থানীয় এবং তিন জন রাজস্থানের, তবে বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে ।

জম্মু-কাশ্মীরের আকর্ষণীয় পর্যটনস্থলগুলির মধ্যে পহেলগাঁও সবথেকে জনপ্রিয়। প্রতি বছর পহেলগাঁওয়ে প্রচুর পর্যটক আসেন। সেই সুযোগের সদ্ব্যবহার করেই ট্রেকিং করা একটি দলকেই নিশানা করে জঙ্গিরা। তারা সংখ্যায় কত জন ছিল, এখনও জানা যায়নি। এদিকে ৩ জুলাই থেকে শুরু হতে চলেছে অমরনাথ যাত্রা। এর মধ্যে এই সন্ত্রাসবাদী হামলা নিয়ে ভূস্বর্গের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন আর যাত্রীদের মধ্যেও বাড়ছে উদ্বেগ।

প্রশ্ন উঠছে ভারতীয় সেনা চাইলে পাক অধিকৃত কাশ্মীর ভারতের মধ্যে আনতে সময় লাগে না। কিন্তু নরেন্দ্র মোদি পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাড়ির বিয়েতে উপস্থিত থাকেন। তাই সেই কড়া নির্দেশ সেনাবাহিনীর কাছে যায় না বলেই মনে করছে রাজনৈতিক মহল। পার্লামেন্টে বলা হয় ৩৭০ বিলোপ হলে নাকি কাশ্মীরে সন্ত্রাসবাদ থাকবে না আর, এদিকে সাধারণ ভারতীয় পর্যটকদের বিনা অপরাধে জঙ্গিগোষ্ঠীর গুলিতে মৃত্যুবরণ করতে হচ্ছে। খবর ছিলই জঙ্গিহানার, নাহলে দুদিন আগেই রাষ্ট্রপতির সফর বাতিল হল কেন?? পুলওয়ামায় ৪০জন শহিদ জওয়ানের লাশের বিনিময়ে সরকার গড়ে, এবার কি তবে ২০২৬ এর বৈতরণী পার করার চেষ্টা?

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।