রিভার র‍্যাফটিং করতে গিয়ে নৌকা উল্টে নদীতে তলিয়ে গেলেন যুবক
/ Feb 02, 2026

রিভার র‍্যাফটিং করতে গিয়ে নৌকা উল্টে নদীতে তলিয়ে গেলেন যুবক

অ্যাডভেঞ্চারের নেশা ফের একবার গ্রাস করল তরতাজা প্রাণ। বাঞ্জি জাম্পিং, প্যারাগ্লাইডিং, রিভার র‍্যাফটিং, রোপওয়ে নানা রকমের অ্যাডভেঞ্চারে যেকোন পর্যটনকেন্দ্রে জমিয়ে আনন্দ করেন পর্যটকরা। এবার সেই অ্যাডভেঞ্চারই বিপদ ডেকে আনল যুবকের। বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে গিয়ে আর বাড়ি ফিরলেন না যুবক।

হৃষিকেশে ঘুরতে গিয়ে রিভার র‍্যাফটিং করতে গিয়েছিলেন বন্ধুরা। র‍্যাফটিং করার সময় নদীর স্রোতের মাঝে হঠাৎ করেই নৌকা থেকে পড়ে গেলেন ওই যুবক। কিছুক্ষন জলে ভেসে ছিলেন কিন্তু তারপরেই জলের তলায় তলিয়ে যেতে দেখা গেল তাঁকে। গোটা ঘটনাটির ভিডিও পোস্ট করেন এক ব্যক্তি।

সাগর নেগী নামের ওই যুবক বন্ধুদের সঙ্গে হৃষিকেশে বেড়াতে গিয়েছিলেন। বয়স ২৪। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে সাগর প্যাডেল করে নৌকায় ফিরে যাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। নৌকায় থাকা বাকি বন্ধুরাও চেষ্টা করছেন স্রোতের মধ্য দিয়ে তাঁকে ফিরিয়ে আনার কিন্তু সবই বিফলে। প্রকৃতির শক্তির কাছে তাদের সকলকেই একটা সময়ে হার মানতে হয়েছে। শেষ রক্ষা করা যায় নি। খবর পেয়ে সেখানে উদ্ধারকারী দল পৌঁছলে সাগরের দেহ গঙ্গা থেকে তুলে আনা হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তপোবন ফাঁড়ির ইনচার্জ জানিয়েছেন সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রশাসনের পক্ষ থেকেও পর্যটকদের র‍্যাফটিং করার সময় সুরক্ষাবিধি কঠোরভাবে মেনে চলার আবেদন জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত সপ্তাহে আবহাওয়া খারাপ থাকায় ডাল লেকে উল্টে যায় একটি শিকারা। মাঝি সহ চার জন পর্যটক লেকের জলে পড়ে যান। শিকারার মালিক জানিয়েছিলেন নৌকায় রাজস্থান থেকে আসা কয়েকজন পর্যটক ছিলেন। হঠাৎ হাওয়ার বেগ প্রবল হওয়ায় শিকারা উল্টে যাত্রীরা সকলেই লেকের জলে পড়ে যায়। তবে এই ঘটনায় সকলকে উদ্ধার করা গিয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।