‘প্রয়োজনে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব’ সাফ বার্তা মুখ্যমন্ত্রীর
/ Mar 16, 2026

‘প্রয়োজনে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হব’ সাফ বার্তা মুখ্যমন্ত্রীর

সোমবার সন্ধ্যা থেকে এসএসসি দফতরের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছেন চাকরিহারারা। আজ, মঙ্গলবার মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের কর্মস্থলে ফেরার আবেদন জানান। তিনি বলেন, “কেন গরমে বসে আছেন? আপনারা স্কুলে যান। নিশ্চিন্তে ক্লাস করুন।” মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সুপ্রিম কোর্ট আপনাদের চাকরি বাতিল করেছিল, টাকা বন্ধ করে দিয়েছিল, আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম, তাতে তো আমরা বলেছিলাম, আপনারা মাইনে পাবেন। সিস্টেম অনুযায়ী বেতন চলে যাবে। কারোর প্ররোচনা দেওয়ার দরকার নেই।” প্রয়োজনে আবারও রিভিউ পিটিশন করে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে বলেও জানিয়েছেন তিনি। তিনি বলেন, “গ্রুপ সি-ডি যেটা বাতিল হয়েছে, আমাদের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতে দিন। দরকার হলে আবার রিভিউয়ে যাব।”

তিনি আরও বলেন, “যারা চাকরি খেয়েছে, তাদের ওপর ভরসা করবেন না। যারা চাকরি দিয়েছে, যারা আগামী দিনে চাকরি দিতে পারে, তাদের ভরসা করুন। আইন মেনে চলতে হয়। আইন পথ খুলে দেয়।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।