অরিন্দমের ওপর ক্ষোভ থেকেই কুৎসা স্বস্তিকার?
/ Feb 01, 2026

অরিন্দমের ওপর ক্ষোভ থেকেই কুৎসা স্বস্তিকার?

এক অভিনেত্রীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছিল টলিপাড়ায় অরিন্দম শীলের (Arindam Sil) বিরুদ্ধে। এফআইআরও দায়ের করেছিল অভিনেত্রী। প্রথমে রাজ্য মহিলা কমিশনের দ্বারস্থ হন। তার অভিযোগের ভিত্তিতে কড়া পদক্ষেপ করে ডিরেক্টর্স গিল্ড। অনির্দিষ্ট কালের জন্য সাসপেন্ড করা হয় অরিন্দমকে। কিন্তু এবার এই বিষয়ে মুখ খুললেন অরিন্দম। তিনি বললেন, “সকলে ভেবে দেখতে পারতেন, একটা শুটিং ফ্লোরের মধ্যে এমন ঘটনা কী করে ঘটতে পারে। আমি যেহেতু অভিনেতা, সেই কারণে অনেক দৃশ্য অভিনয় করে দেখাই। এই ঘটনাটা যখন ঘটল, তখন শুটিং ফ্লোরে সব টেকনিশিয়ানরাই উপস্থিত ছিলেন। কিন্তু যখন অভিযোগ উঠল, তখন একটা কাউকে সকলে মিলে আক্রমণ করার সুযোগ পাওয়া গিয়েছে, সেটাই বড় হয়ে দাঁড়িয়েছে।”

অরিন্দম আরোও বলেন, “ফেডারেশনের একজন উচ্চপদস্থ ব্যক্তিকে ফোন করে অভিযোগকারিণীর কাছের একজন মানুষ চারজন টেকনিশিয়ানকে আমার বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য চেয়েছিলেন। আমার সঙ্গে নিয়মিত কাজ করেন যেসব অভিনেত্রীরা, তাঁদের বলা হয়েছে, “কী রে, তোরা কিছু বলছিস না কেন!” আমার বিরুদ্ধে অনেকের রাগ আছে। একজন অভিনেত্রী বিদেশে গিয়ে চুরি করেছিলেন। জেলে যেতে-যেতে বেঁচেছেন। আমাকে সেই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখতে ডাকা হয়েছিল, অন্য সিনিয়র ব্যক্তিদের সঙ্গে। এর বাইরেও রাগ থাকার কারণ হলো, আমি ছবির অন্য কাজের সঙ্গে জড়িত থাকার পর পরিচালক হয়ে গিয়েছি। আমাকে যে ফাঁসানো হয়েছে, অনেকে মিলে, সেখানে আমার তথাকথিত সহকর্মী-বন্ধুরা জড়িত।”

অরিন্দমের মুখ খোলার ফলে উঠে এসেছে টলিউড অর্থাৎ টলিপাড়ার কোনো অভিনেতা বা অন্য যেকেউ কোনো সমস্যায় জড়ালে জোট বেঁধে আক্রমণ করা হয়। কেউই ছাড় পান না বা কাউকেই ছাড়া হয় না। ছবি তৈরীর ক্ষেত্রেও কিছুদিন দূরেও ছিল অরিন্দম। ফের ছবি তৈরীর বিরতি কাটিয়ে ফিরেছেন কাজে৷

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।