''এখনও অনেক গুজব ছড়াচ্ছে'' সতর্ক থাকার বার্তা দিলেন জাভেদ শামিম
/ Mar 15, 2026

”এখনও অনেক গুজব ছড়াচ্ছে” সতর্ক থাকার বার্তা দিলেন জাভেদ শামিম

পরিস্থিতি স্বাভাবিক করাই এই মুহূর্তে বাংলার পুলিশের মূল লক্ষ্য, কারা অশান্তি করল, এর পিছনে কোনও প্ররোচনা ছিল কি না, সেসব খতিয়ে দেখা হবে। সোমবার এই কথাই স্পষ্ট জানিয়ে দিলেন রাজ্য পুলিশের এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম (Jawed Shamim)। গত শুক্রবার থেকে মুর্শিদাবাদের সামসেরগঞ্জ, সুতি, ধুলিয়ান উত্তপ্ত হয়ে ওঠে। এরপরেই চলে বোমাবাজি। গত শনিবার মুর্শিদাবাদে পৌঁছে যান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

আজ, সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাভেদ শামিম জানান, মুর্শিদাবাদের পরিস্থিতি এখন শান্তিপূর্ণ। দ্রুত পুরোপুরি স্বাভাবিক করা হচ্ছে। তবে গুজব ছড়ানো থেকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, “এখনও অনেক গুজব ছড়াচ্ছে। যত বেশি গুজব ছড়াবে, ততক্ষণ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হওয়া খুব কঠিন। মানসিক অস্থিরতা আগে কমানো দরকার। অনেক জায়গা থেকে হামলা বা বোমা উদ্ধারের খবর নিয়ে ফোন আসছে। তবে ৯৯ শতাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেগুলো গুজব। বেশিমাত্রায় গুজব ছড়াচ্ছে। কেউ ফোন করে বলছে হামলা হয়েছে, ৯৯ শতাংশ ক্ষেত্রেই সেগুলো ভুল বলে প্রমাণিত হচ্ছে। সেই কারণেই ইন্টারনেট বন্ধ রাখা হচ্ছে।”

এখনও পর্যন্ত মোট এফআইআরের সংখ্যা দশের বেশি। আরও বাড়তে পারে সময়ের সাথে। এখনও পর্যন্ত ২০০ জনের বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে। বাইরে থেকে প্ররোচনার কথা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না জাভেদ শামিম। এদিন তিনি বলেন, “যে ঘটনা ঘটেছে, যে প্রোফাইলের লোক জড়িত আছে। তাতে কোনও প্ররোচনার কথা অস্বীকার করা যায় না। কারা জড়িত, কী উদ্দেশ্য, সবটাই বের করা হবে। তবে সবার আগে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। এখানে মানুষ অনেক বেশি সচেতন। তাই পরিস্থিতি স্বাভাবিক হয় দ্রুত। দ্বিতীয়বার যেন এমন ঘটনা না ঘটে, সেটা দেখতে হবে।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।