ঘোষনা হয়ে গেল ৭১তম জাতীয় পুরস্কারের। প্রথমবার জাতীয় পুরস্কারে সম্মানিত হলেন বলিউড বাদশা শাহরুখ খান। ৩৩ বছরের কেরিয়ারে হাজারো পুরস্কারের মালিক তিনি। তবে এতদিন অধরা ছিল জাতীয় পুরস্কার। এবার সেই সম্মানে ভূষিত শাহরুখ খান। ‘জওয়ান’ ছবির জন্য সেরা অভিনেতার জাতীয় পুরস্কার পাচ্ছেন তিনি। তবে যুগ্ম ভাবে। এবার জাতীয় পুরস্কারের মঞ্চে কিং খানের সঙ্গেই সেরা অভিনেতার পুরস্কার নেবেন আরেক অভিনেতা বিক্রান্ত মাসেও ‘টুয়েলভথ ফেল’ ছবির জন্য। ‘টুয়েলভথ ফেল’ ছবিতে এক দরিদ্র পরিবারের ছেলের সাফল্যের কাহিনি নাড়া দিয়েছিল দর্শককে। বিক্রান্তের অনবদ্য অভিনয়ে ভিজেছিল চোখ। তারই পুরস্কার মিলল। সেরা অভিনেত্রী বেছে নেওয়া হয়েছে রানি মুখোপাধ্যায়কে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’ ছবির জন্য। ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’তে মায়ের ভূমিকায় অনন্য রানি। সেরা বাংলা ছবি হিসাবে পুরস্কৃত হচ্ছে অর্জুন দত্ত পরিচালিত ‘ডিপ ফ্রিজ’। একনজরে দেখে নিন জাতীয় পুরস্কার জয়ীদের তালিকা:সেরা ফিচার ফিল্ম – টুয়েলভথ ফেলসেরা অভিনেত্রী – রানি মুখোপাধ্যায় (মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে)সেরা অভিনেতা- শাহরুখ খান (জওয়ান), বিক্রান্ত মাসে (টুয়েলভথ ফেল)সেরা পরিচালক- সুদীপ্ত সেন (দ্য কেরালা স্টোরি)সেরা গায়িকা- শিল্পা রাও, ছলেয়া (জওয়ান)সেরা গায়ক- পিভিএন এস রোহিত প্রেমিসথুন্না (বেবি)সেরা পপুলার ফিল্ম- রকি অউর রানি কি প্রেম কাহানিসেরা সমাজ সচেতনতামূলক সিনেমা- সাম বাহাদুরসেরা বাংলা ছবি- ডিপ ফ্রিজসেরা হিন্দি ছবি- কাঠাল: আ জ্যাকফ্রুটসেরা কোরিওগ্রাফি- ঢিন্ডোরা বাজে রে! (রকি অউর রানি)সেরা লিরিকস- বালাগাম (ওরু পাল্লেতুরু)সেরা সঙ্গীত পরিচালনা- ভাতি (তামিল)সেরা আবহ সঙ্গীত- অ্যানিম্যালসেরা মেকআপ- শ্রীকান্ত দেশাই (সাম বাহাদুর)সেরা পোশাকশিল্পী- শচীন লোভালেকর, দিব্যা গম্ভীর, নিধি গম্ভীর (সাম বাহাদুর)সেরা প্রোডাকশন ডিজাইন- এভরিওয়ান ইজ আ হিরো (মোহনদাস)সেরা সম্পাদনা- পোক্কালামসেরা সাউন্ড ডিজাইন- অ্যানিম্যালসেরা চিত্রনাট্য- বেবি (তেলুগু)সেরা সংলাপ- সির্ফ এক বান্দা কাফি হ্যায়সেরা সিনেম্যাটোগ্রাফি- দ্য কেরালা স্টোরিসেরা অ্যাকশন পরিচালক- হনু-মান (তেলুগু, স্টান্ট কোরিওগ্রাফি)

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী
আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার









