৫জি অতীত, ভারতে ৬জি প্রযুক্তির ইন্টারনেট পরিষেবা আনছে জিও
/ Feb 01, 2026

৫জি অতীত, ভারতে ৬জি প্রযুক্তির ইন্টারনেট পরিষেবা আনছে জিও

৫জি পরিষেবা ‘অতীত’ হতে চলেছে। তার পরিবর্তে মোবাইল জুড়ে এবার থাকবে ৬জি প্রযুক্তির ইন্টারনেট। মুকেশ আম্বানির সংস্থা জিও খুব দ্রুত এই পরিষেবা ভারতের বাজারে নিয়ে আসার ইঙ্গিত দিয়েছে। সম্প্রতি গত আর্থিক বছরের (২০২৪-’২৫) বার্ষিক রিপোর্ট প্রকাশ করে মুকেশের মূল সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ় লিমিটেড। বার্ষিক রিপোর্টে রিলায়েন্স জানিয়েছে, ভবিষ্যতের যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্য নিয়ে কাজ করছে জিও। ৬জি প্রযুক্তির গবেষণা এবং তাকে তৈরি করার কাজ দ্রুত এগোচ্ছে।চলতি বছরের মার্চ পর্যন্ত জিওর ৫জি ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯ কোটি ১০ লক্ষ। যেটা টেলিকম সংস্থাটির ওয়্যারলেস ডেটা ট্রাফিকের প্রায় ৪৫ শতাংশ। এ বছরের মার্চ পর্যন্ত প্রায় ১ কোটি ৮০ লক্ষ বাড়িতে ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম হয়েছে জিও। এই সংখ্যা তাদের নতুন সংযোজনের ৮৫ শতাংশ। গত অর্থবর্ষের রিপোর্টে সংস্থা জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে সম্পূর্ণ পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের পরিকল্পনা রয়েছে তাঁদের। ২০২৯-’৩০ সালের মধ্যে ১০০ শতাংশ পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুৎ উৎপাদনের সিদ্ধান্ত নিয়েছে তারা। আর ২০৩৫ সালের মধ্যে কার্বন নিরপেক্ষ হওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে মুকেশের সংস্থা।জিও বর্তমানে বিশ্বের বৃহত্তম ডেটা অপারেটর হিসাবে স্বীকৃত। প্রতি মাসে ১৭ এক্সাবাইটের বেশি ডেটা ট্রাফিক বহন করে থাকে সংস্থা, যেটা ভারতের ওয়্যারলেস ডেটা ট্রাফিকের ৬০ শতাংশ। প্রযুক্তিগত দিকটি আরও শক্তিশালী করতে টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক তৈরির দিকে জোর দিয়েছে তারা। একটি নিজস্ব কৃত্রিম উপগ্রহভিত্তিক প্ল্যাটফর্মও তৈরি করছে। এ ছাড়া মার্কিন শিল্পপতি ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্কের সঙ্গে চুক্তি করেছে আম্বানিদের টেলিকম সংস্থা। সংশ্লিষ্ট কোম্পানিটি কিছু দিনের মধ্যেই এ দেশে দ্রুত গতির ব্রড ব্যান্ড পরিষেবা চালু করবে বলে জানা গিয়েছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স) বাস্তুতন্ত্র ভারতের মাটিতে গড়ে তুলতে একটি সরকারি প্রকল্পে সক্রিয় ভাবে কাজ করছে রিলায়েন্স জিও। এর নাম ‘ইন্ডিয়াএআই মিশন’।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।