কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী বাংলাদেশে আটক
/ Mar 21, 2026

কাকদ্বীপের ৩৪ জন মৎস্যজীবী বাংলাদেশে আটক

আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘন করার ফলে সুন্দরবন এলাকার ৩৪ জন মৎস্যজীবীকে আটক করল বাংলাদেশ। তাঁদের দু’টি ট্রলার ‘এফবি ঝড়’ এবং ‘এফবি মঙ্গলচণ্ডী ৩৮’- বাজেয়াপ্ত করা হয়েছে। কিছুদিন আগেই দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে মাছ ধরার জন্য রওনা দিয়েছিলেন ওই মৎস্যজীবীরা। বাংলাদেশের নৌবাহিনী বঙ্গোপসাগরের উপর বাংলাদেশের মোংলা বন্দরের কাছে তাঁদের আটক করে।

এই ঘটনার পর বাংলাদেশের নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘন করে ট্রলারগুলি বাংলাদেশে ঢুকে পড়ে। গভীর রাতে বাংলাদেশের জলসীমায় মাছ ধরছিলেন এই মৎস্যজীবীরা। নজরদারির সময় বাংলাদেশের নৌবাহিনীর টহলদারি জাহাজ থেকে ট্রলারগুলির গতিবিধির উপর বেশ কিছুক্ষন নজর রেখে অবশেষে সেগুলিকে আটক করা হয়। আপাতত ওই দু’টি ট্রলার এবং ৩৪ জন মৎস্যজীবীকে মোংলা বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশের মৎস্য ও নৌপরিবহণ দফতরের তরফে ওই ৩৪ জনের বিরুদ্ধে আইন মেনেই পদক্ষেপ করা হয়েছে। মৎস্যজীবীদের আটক হওয়ার খবর দেওয়া হয় তাঁদের পরিবারের সদস্যদের। বাংলাদেশ থেকে ফোন করে জানান হয় তাঁদের আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ওরা প্রত্যেকে ভাল আছে। স্বাভাবিকভাবেই এর পরে আতঙ্ক ছড়িয়েছে কাকদ্বীপ এবং নামখানার উপকূলবর্তী এলাকাগুলিতে। এই এলাকাগুলি থেকে প্রায় প্রতি দিনই বহু মৎস্যজীবী মাছ ধরার গভীর সমুদ্রে যান। রাজ্যের মৎস্য দফতর আটক মৎস্যজীবীদের তাড়াতাড়ি দেশে ফিরিয়ে আনতে উদ্যোগী হয়েছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।