কর্নাটকে ২০টি ময়ূরের দেহ উদ্ধার
/ Feb 01, 2026

কর্নাটকে ২০টি ময়ূরের দেহ উদ্ধার

বাঁদর, বাঘের পর এবার ময়ূর। এভাবে পর পর বন্যপ্রাণীর রহস্যমৃত্যুতে কর্নাটকে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কর্ণাটকের হনুমান্থপুরা গ্রামে এবার মৃত অবস্থায় উদ্ধার হল ২০টি ময়ূর। ক্ষেতের মধ্যে ছড়িয়ে পড়ে ছিল পাখিগুলির দেহ, যার মধ্যে ছিল ৩টি পুরুষ ময়ূর এবং ১৭টি ময়ূরী । তবে আশ্চর্যের বিষয় হল তাঁদের মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দফতরের আধিকারিকরা। পুরো এলাকা ঘুরে দেখে বন দফতরের তরফে জানানো হয়েছে, মৃত ময়ূরগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাবে না।গত ২ জুলাই, চামরাজনগর জেলায় একসঙ্গে ২০টি বানরের মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে বানরগুলোকে বিষ খাইয়ে মারা হয়েছে। কে বা কারা, কেন এই কাজ করল সেটা এখনও জানা যায়নি। সম্প্রতি মালাই মহাদেবেশ্বর হিলস ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিতে হুগ্যম রেঞ্জের মীনিয়ম অরণ্যাঞ্চলে একটি বাঘিনী ও তার চার শাবককে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। তদন্তে জানা গিয়েছে, বাঘিনীটি একটি গরু মেরে তার মাংস খেয়েছিল। সেই গরুর মাংসে বিষ থাকায় তাঁর মৃত্যু হয়। গ্রামবাসীরাই গরুর মৃতদেহে বিষ মিশিয়েছিল বলে মনে করা হচ্ছে। তবে এভাবে পরপর পশুর মৃত্যুতে পরিবেশপ্রেমী মহলে উদ্বেগ ছড়িয়েছে। গ্রামবাসীদের সচেতন না করলে এই মৃত্যুমিছিল চলবেই বলে মনে করছে সংশ্লিষ্ট দফতর। তবে এবার বন দফতরের নজরদারিও আরও বাড়ানো প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।