নিট পরীক্ষায় প্রথম কুড়িতে স্থান অধিকার করল বাংলার ২ পড়ুয়া
/ Feb 01, 2026

নিট পরীক্ষায় প্রথম কুড়িতে স্থান অধিকার করল বাংলার ২ পড়ুয়া

ডাক্তারিতে ভর্তির সর্বভারতীয় পরীক্ষা ‘নিট’-এও অল ইন্ডিয়া র‌্যাঙ্কিংয়ে প্রথম ২০-তে নিজেদের জায়গা ধরে রেখেছেন বাংলার ছাত্রছাত্রীরা। ‘নিট’-এ পশ্চিমবঙ্গ থেকে প্রথম হয়েছেন রাজারহাটের রচিত সিনহা চৌধুরী, সর্বভারতীয় র‌্যাঙ্কিং ১৬। রাজ্যে দ্বিতীয় হয়েছে বর্ধমানের সুভাষপল্লির বাসিন্দা রূপায়ণ পাল। তাঁর সর্বভারতীয় র‌্যাঙ্কিং ২০। এবার মোট ২২ লক্ষ ৬ হাজার ৯৬৮ জন পরীক্ষায় বসেন। ‘নিট’ উত্তীর্ণ হয়েছেন ১২ লক্ষ ৩৪ হাজার ৯৯১ জন। এর মধ্যে বাংলা থেকে পরীক্ষায় বসেছিলেন ১ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন। উত্তীর্ণ হয়েছেন ৫৯ হাজার ১৮ জন।

সর্বভারতীয় র‌্যা঩ঙ্কিংয়ে সেরা ১০ তফসিলি জাতির (এসসি) এবং ইডব্লুএস পরীক্ষার্থীর তালিকাতেও রয়েছে পশ্চিমবঙ্গ। এসসি ক্যাটিগরিতে সারা দেশের প্রথম ১০-এর তালিকায় দু’জনই বাংলার। দ্বিতীয় স্থানাধিকারী হয়েছেন নীহার হালদার এবং সপ্তম স্থানাধিকারী দেবার্ঘ বাগ। ইডব্লুএস ক্যাটিগরিতে দেশে দ্বিতীয় হয়েছেন বাংলার অনীক ঘোষ। সর্বভারতীয় র‌্যাঙ্কিংয়ে সব ক্যাটিগরি মিলিয়ে প্রথম ১০০ মেধাবী ছাত্রছাত্রীর তালিকাতে রয়েছে অনীকের নাম (এআইআর-৬৭)।

প্রসঙ্গত এবার ‘নিট’-এ দেশে প্রথম হয়েছেন রাজস্থানের মহেশ কুমার। দ্বিতীয় এবং তৃতীয় স্থানা পেয়েছেন যথাক্রমে মধ্যপ্রদেশের উৎকর্ষ আওয়াধিয়া এবং মহারাষ্ট্রের কৃশাঙ্গ যোশী। দিল্লির অভিকা আগরওয়াল মেয়েদের মধ্যে প্রথম এবং সর্বভারতীয় ক্ষেত্রে পঞ্চম হয়েছেন ।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।