মানিকতলা মেন রোডে বাড়ি ভেঙে আহত ২ শিশু
/ Feb 01, 2026

মানিকতলা মেন রোডে বাড়ি ভেঙে আহত ২ শিশু

শনিবার, সকাল ৬টা নাগাদ উত্তর কলকাতায় মানিকতলা মেন রোডের উপর একটি দোতলা বাড়ির একাংশ ভেঙে পড়ে। ঘটনায় আহত হয়েছে ২ শিশু। আহত শিশুদের উদ্ধার করে মানিকতলা ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, হঠাৎ করেই এদিন সকালে পাশের একতলা বাড়ির উপর ভেঙে পড়ে পুরনো এই দোতালা বাড়িটির পিছনের অংশ। গত কয়েকদিনের টানা বৃষ্টির জেরেই এই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। এক নাগাড়ে বৃষ্টির ফলে শহর কলকাতায় চলতি বছরে জরাজীর্ণ একাধিক বাড়ির বিভিন্ন অংশ ভেঙে পড়ার খবর উঠে এসেছে। কিছুদিন আগেই মুচিপাড়া থানা এলাকায় বাড়ি ভেঙে পড়ে আহত হয়েছেন তিন শ্রমিক। তাঁরা কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। সম্প্রতি জানবাজার এলাকায় ২৪এ রানি রাসমণি রোডে একটি শতাব্দী প্রাচীন বাড়ির একাংশ ভেঙে পড়ে। সেই বাড়ির ভেঙে পড়া অংশে কেউ থাকতেন না বলেই আহত হওয়ার ঘটনা ঘটেনি। আবার শিয়ালদা এলাকার ৭ নম্বর রাজকুমার বোস লেনে একটি পুরনো বাড়ি ভেঙে নতুন নির্মাণের কাজ চলছিল। লাগাতার বৃষ্টির জেরে ভাঙা বাড়ির নিচতলার একাংশ দেওয়াল ভেঙে বিপত্তি ঘটে।

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।