ঝাড়খণ্ডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১৮ জনের, জানালেন সাংসদ
/ Feb 02, 2026

ঝাড়খণ্ডে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ১৮ জনের, জানালেন সাংসদ

ঝাড়খণ্ডের দেওঘরে যাচ্ছিল পূর্ণ্যার্থী বোঝাই একটি বাস। সেই বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ১৮ জন পুণ্যার্থীর। দেওঘর ঝাড়খণ্ডের গোড্ডা লোকসভা কেন্দ্রের অন্তর্গত। ওই কেন্দ্রের বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে জানিয়েছেন, এই দুর্ঘটনায় ১৮ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছে।প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর সাড়ে ৪টে নাগাদ পুণ্যার্থীদের নিয়ে একটি বাস দেওঘরের বৈদ্যনাথধামের দিকে যাচ্ছিল। দেওঘর-বাসুকিনাথ সড়কের উপর জামুনিয়া চকের কাছে গ্যাস সিলিন্ডারবোঝাই একটি ট্রাকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের অভিঘাতে দুমড়েমুচড়়ে যায় বাসের একাংশ।ঝাড়খণ্ড পুলিশের আইজি শৈলেন্দ্রকুমার সিন্‌হা সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, “৩২ আসনবিশিষ্ট বাসে কেবল পুণ্যার্থীরাই ছিলেন। দেওঘরের মোহনপুর থানা এলাকার জামুনিয়া জঙ্গলের কাছে দুর্ঘটনাটি ঘটে। কী কারণে দুর্ঘটনা, তা খতিয়ে দেখা হচ্ছে।’’প্রথমে পুলিশের তরফে জানানো হয়েছিল, দুর্ঘটনাস্থলেই ৯ জনের মৃত্যু হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। তবে পুলিশের তরফে এ-ও জানানো হয় যে, আহতদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তখনই আশঙ্কা করা হয়েছিল যে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। পরে সাংসদ নিশিকান্ত দুবে জানান, “শ্রাবণ মাসে কাঁওয়ার যাত্রার সময় আমার লোকসভা কেন্দ্রের দেওঘরে ১৮ জন পুণ্যার্থী বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।”

Share:

More Posts

উত্তর ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার

Read More »
রাজ্য

২২ আগস্ট নীতিগত কারণে রেলের অনুষ্ঠানে যাবেন না মুখ্যমন্ত্রী

আগামী শুক্রবার, ২২ আগস্ট দমদমে মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে রেলের আমন্ত্রণে সাড়া দিচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীতিগত কয়েকটি কারণে অনুষ্ঠানে যাবেন না তিনি। রেল

Read More »
দেশ

আবহাওয়ার কারণে আগরতলা পৌঁছেও কলকাতায় ফিরল এয়ার ইন্ডিয়ার বিমান

আবহাওয়া খারাপ, আর তাই আগরতলায় অবতরণ করতে পারল না এয়ার ইন্ডিয়ার বিমান। সামনে গিয়েও ফিরে আসতে হল কলকাতা বিমানবন্দরে। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে খবর, কলকাতা

Read More »
রাজ্য

বেপরোয়া স্কুটির ধাক্কা রিকশায়, আহত মা-শিশু

বেপরোয়া স্কুটারের ধাক্কায় আহত শিশু ও তার মা। বেহালার পর্ণশ্রী পল্লিতে এই দুর্ঘটনায় জখম মা ও তার শিশুপুত্র। জানা গিয়েছে স্কুটির চালক সহ যাত্রীরা মত্ত

Read More »
দেশ

ফের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যয়: জম্মু-কাশ্মীরে মৃত অন্তত ১৫

উত্তর ভারতে ফের মেঘ ভাঙা বৃষ্টি। উত্তরাখণ্ডের পর এবার জম্মু-কাশ্মীরে। সেখানকার চাসোটিতে মেঘভাঙা বৃষ্টির ফলে ভয়াবহ দুর্যোগ। ইতিমধ্যেই অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে এই মেঘভাঙা

Read More »
রাজ্য

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে গ্রেফতার আরও ১

নবান্ন অভিযানে পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। এবার ওই ঘটনায় জড়িত অভিযোগে গ্রেফতার করা হল আরও এক বিজেপি কর্মীকে। নিউ মার্কেট থানার

Read More »

Editors pick

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী

আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি সহ গ্রেপ্তার এক দুষ্কৃতী ।বসিরহাট মহকুমার বাদুড়িয়া থানার গোকনা মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয় আলামিন মন্ডল নামে বাগদা থানার এক যুবককে। শুক্রবার তাকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে আদালত ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে।