পহেলগাঁও হত্যালীলার বদলা নিল ভারত অপারেশন সিদুঁর এর মধ্য দিয়েই। কিন্তু এবার প্রত্যাঘাত আসতে পারে পাকিস্তানের তরফেও। তবে প্রস্তুত ভারতও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে দেশের ১৫টা বিমানবন্দর। গুরুত্বপূর্ণ রেলস্টেশনগুলোতে তল্লাশি জারি রয়েছে। স্নিফার ডগ নিয়ে স্টেশনগুলোতে তল্লাশি চলছে। সন্দেহভাজন কাউকে দেখলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ব্যাগপত্রে তল্লাশি চালানো হচ্ছে। রেলের তরফে হেল্প লাইন নম্বরও চালু করা হয়েছে। নম্বর হল ১৩৯।
ইন্টেলিজেন্স সূত্রে খবর ভারতে হামলার আরও বড় ছক কষেছিল পাকিস্তান। তবে তার আগেই পাকিস্তানের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারত। কিন্তু পাকিস্তানও যে সেক্ষেত্রে চুপ করে থাকবে না, সেটাও আন্দাজ করতে পারছেন সেনাপ্রধানরা। তাই ভারত গুরুত্বের সঙ্গে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিকাঠামোকে দৃঢ় করার পরিকল্পনা চলছে।










